About Us
ABRSM WB(SE) - অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ, পশ্চিমবঙ্গ (বিদ্যালয় শিক্ষা)
শিক্ষাক্ষেত্রে সাংস্কৃতিক রাষ্ট্রবাদের বৈচারিক অধিষ্ঠানের মাধ্যমে ভারতীয়ত্বের সঙ্গে সম্বন্ধ স্থাপনাকারী একটি সংগঠন। এটি শিক্ষা ও সমাজ হিতের সংকল্পনাকারী। শিক্ষকের পেশাগত অবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধার বিষয়টিকেও যথাযথ গুরুত্ব প্রদান করে মহাসঙ্ঘ রাষ্ট্রীয় লক্ষ্যে সমাজহিতকারী যোজনা সমূহ নির্মাণ, বাস্তবায়ণ ও শিক্ষার মানোন্নয়নে সর্বদা ক্রিয়াশীল।
প্রাথমিকস্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষকদের জাতীয়তাবোধ ও ভারতীয় দর্শনে উদ্বোধিত করার লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের যাত্রা শুরু। বর্তমানে ২৮টি রাজ্যে এবং শতাধিক বিশ্ববিদ্যালয়ে সংগঠন প্রসারিত। ভারতবর্ষের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের বর্তমানে ১২ লক্ষ সদস্য।
সংগঠনের উদ্দেশ্য:
- ভারতীয় সমাজে সর্বোচ্চ সম্মানিত নাগরিক হিসাবে শিক্ষকদের হারিয়ে যাওয়া সম্মান পুনঃপ্রতিষ্ঠিত করা।
- রাজ্যে শিক্ষকদের জন্য কেন্দ্রীয় সরকার প্রদত্ত বেতনক্রম ও মহার্ঘভাতার সাথে সমহারে বেতন ভাতা ও সমকাজে সমবেতনের দাবিতে সময়োপযোগী আন্দোলনাত্মক কর্মসূচী সংগঠিত করা।
- শিক্ষক ও শিক্ষা কর্মীদের ছুটি ও অন্যান্য পেশাগত সমস্যার দিকে সজাগ দৃষ্টি রেখে তা সমাধানের জন্য সদা সচেষ্ট থাকা।
- শিক্ষক সমাজকে জাতীয়তাবাদী ভাবনায় উদ্বুদ্ধ করে ভারতের পুনরুত্থানের কাজে লাগানো। জেলা তথা রাজ্যের বিভিন্ন অংশের সমভাবাপন্ন শিক্ষকদের সংগঠিত করা।
- শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, আর্থিক, সামাজিক মানোন্নয়নের জন্য সদস্য সাংগঠনিক কাঠামো তৈরী করা।
- সামাজিক সমরসতা নির্মানের উদ্দেশ্যে ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা ও সমাজের মধ্যে সমন্বয় সাধন করতে পারে নিয়মিত ভাবে এমন কর্মসূচী গ্রহন করা।
- অনন্যসাধারণ উৎকর্ষতা সম্পন্ন শিক্ষকদের সম্মাননা প্রদানের ব্যবস্থা করা।
- শিক্ষা বিষয়ক নীতি প্রণয়ণে ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে বিশ্বদৃষ্টির বিকাশ সাধন করা।
Latest Notices
- District Convention 2026 Guidelines Notification 2026-07-20
- Membership Renewal & Enrollment Schedule 2026-07-15
Photo Gallery


